আমাদের সম্পর্কে
বাংলার ব্যবসার বিশ্বস্ত সঙ্গী — Sahayak AI তৈরি হয়েছে বাংলার দোকানদার, ফার্মেসি মালিক, কোচিং সেন্টার এবং সকল ছোট ব্যবসায়ীর জন্য।
আমাদের গল্প
Sahayak AI-এর জন্ম হয়েছে একটি সহজ পর্যবেক্ষণ থেকে — বাংলার লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ী প্রতিদিন হিসাব রাখেন নোটবুকে, বাকি মনে রাখেন মাথায়, আর সিদ্ধান্ত নেন অভিজ্ঞতার উপর ভিত্তি করে।
তাদের জন্য কোনো digital tool নেই যা বাংলায় কথা বলে। সব SaaS product ইংরেজিতে বা হিন্দিতে। একজন বালিগঞ্জের মুদি দোকানদার বা সিলেটের ফার্মেসি মালিক — তাদের ভাষায়, তাদের বাস্তবতায় কোনো AI tool তৈরি হয়নি।
আমরা সেই শূন্যস্থান পূরণ করতে এসেছি।
আমাদের লক্ষ্য
বাংলার প্রতিটি ছোট ব্যবসায়ীর হাতে একটি AI সহায়ক পৌঁছে দেওয়া — তাদের নিজের ভাষায়, বিনামূল্যে।
আমাদের দৃষ্টিভঙ্গি
২০৩০ সালের মধ্যে ১০ লক্ষ Bengali SMB-কে AI-powered করা — West Bengal এবং Bangladesh জুড়ে।
আমাদের মূল্যবোধ
বিশ্বাসযোগ্যতা
কোনো fake data নেই, কোনো hidden charge নেই। সৎভাবে build করি।
Bengali-first
প্রতিটি feature বাংলার মানুষের কথা মাথায় রেখে তৈরি।
সহজলভ্যতা
Technology সবার জন্য — শুধু educated বা tech-savvy মানুষের জন্য নয়।